somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তৃতীয় বিশ্বের নেতৃত্ব বনাম বৈচা চিংড়ি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে কোন প্রজ্ঞাসম্পন্ন দক্ষ গাড়ি চালক জানে যে, রাস্তা পারাপাররত যে কোন পশু (গরু, ছাগল, ভেড়া ইত্যাদি) হঠাৎ হর্ন শুনে হতচকিত হয়ে সে সম্মুখে ঝাঁপ দেয়। কিন্তু মানুষ সেক্ষেত্রে ব্যতিক্রম, মানুষ ঘাবড়ে গিয়ে হঠাৎ করে স্থান পরিবর্তন করার সময় পিছনের দিকে ঝাঁপ দেয়। বিষয়টা প্রাণী জগতের সহজাত প্রবৃত্তি। তবে মাছের মধ্যে চিংড়ি মাছ, হঠাৎ হুমকিতে ঠিক মানুষের মতোই পিছনে ঝাঁপ দেয়। এই পিছনে ঝাঁপ দেয়ার যে মিল তা হচ্ছে সাধারণ চিংড়ি মাছের সাথে সাধারণ গণমানুষের। তবে বিশেষ এক ধরনের মিল আছে বৈচা চিংড়ির সাথে তৃতীয় বিশ্বের তৃতীয় শ্রেণীর নেতাদের সাথে। নেতাদের মাথা মগজের ঘাটতির কারণেই দেশ অনুন্নত এবং চরমভাবে দুর্নীতিগ্রস্ত। আর ওই বৈচা চিংড়ির মাথায় থাকে কালো রঙের বিশেষ এক জিনিস; যা মানুষ রান্না করার সময় ফেলে দেয়। সাধারণ গৃহিণীদের ধারণা বৈচা চিংড়ির মল থাকে মাথায় তাই সে বড় হয় না (প্রথম বিশ্ব হতে পারেনা)। মাথায় মগজের স্থানে মল থাকলে কি করে সে বড় হবে? তৃতীয় বিশ্বের জনসাধারণ এর থেকে ব্যাপক শিক্ষা নিতে পারে তাদের দৈন্যদশার কারণ উদঘাটনে।
জার্মানির এক বিখ্যাত পররাষ্ট্রনীতিবিদ বিশ্বমার্ক বলেছিল- "Fools learn from their own mistake, I learn from others."

যার বাংলা হচ্ছে, “বোকারা নিজের ভুল থেকে শিক্ষা নেয়, আর আমি শিক্ষা নেই অন্যের ভুল থেকে।” এই ঐতিহাসিক শিক্ষাটি তৃতীয় বিশ্বের নেতা-নেত্রীদের জন্য প্রযোজ্য নয়। কারণ তারা নিজ ভুল থেকেও শিক্ষা নিতে ব্যর্থ। তাও আবার একবার কিংবা দুইবার নয়, বারবার একই ভুলে আক্রান্ত হতে দেখা যায় এদেরকে। যে সকল মেধাহীন ঘৃণিত দুর্নীতিবাজদের কারণে গণরোষে পতিত হয়ে ৫ বছর পর ক্ষমতাচ্যুত হয়, ক্ষমতার বাইরে ৫ বছর থেকে আবার সরকার গঠনের সময় ওই একই উপদেষ্টাদের কিংবা তার চেয়ে আরো বেশি নীতিহীন চাটুকারদের নিয়ে যাত্রা শুরু করে। পরিষ্কারভাবে উপলব্ধি করা যায় যে, দল ক্ষমতায় যায়ই ৫ বছর পর ক্ষমতাচ্যুত হওয়ার জন্য।
বোকাদের চেয়ে নিম্ন মানের বুদ্ধি সম্পন্নদের বাংলা ভাষায় বলা হয় গন্ডমূর্খ এবং এর চেয়ে নিম্ন মানের বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য বাংলা ভাষায় কোন নির্বাচিত শব্দ (সংজ্ঞা) নেই। তবে আরবী ভাষায় ঐ সর্ব নিম্ন পর্যায়ের বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। আরবী ভাষায় মানবীয় অযোগ্যতা প্রকাশের ক্ষেত্রে একটা বাণী প্রচলন আছে। যে নিজের হক্ব আদায় করতে পারেনা আরবী ভাষায় তাকে বলে ‘যালিম’। আর যে মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে ইন্তেকালের পূর্বে চিনতে পারলো না, সে হচ্ছে ‘জাহিল’। আর যে উভয় দোষে দোষী, সে হচ্ছে ‘জালুমান জাহুলা’। যার অর্থ ‘আত্মধ্বংসকারী গন্ডমূর্খ’। বর্তমান যামানার মুসলমানদের চিন্তা করা উচিত যে, বৈচা চিংড়ির চেয়ে অধম ‘জালুমান জাহুলা’ ধরনের নেতৃত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে কিভাবে আমাদের নেতৃত্বকে হিদায়েতের আলোকে আলোকিত করে নিজেদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে পুনরায় প্রতিষ্ঠিত করতে পারি। মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। (আমীন)
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×